ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

জমি নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জালালসাপ গ্রামের আব্দুস সামাদের বাড়িতে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
উক্ত বিষয়ে আব্দুস সামাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সামাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে, গোপলা বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, একই গ্রামের জামায়াত নেতা রুবেল মিয়ার সাথে তাদের বাড়ির সীমানা ও জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে ইতিপূর্বেও একাধিকবার ঝগড়া ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। রুবেল মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে অনেকদিন ধরে। আমার ধারণা, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকা জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে।ভুক্তভোগী আব্দুস সামাদের পরিবারের সদস্যরাসহ স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় :