ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ২ আসনে মনোনয়নপত্র নিলেন ১৪ প্রার্থী

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৪ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন সংসদ সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে প্রার্থী রয়েছেন ৮ ও জয়পুরহাট-২ আসনে ৬ জন । গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমির ডা: ফজলুর রহমান সাঈদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো: শামসুজ্জামান,। (বাসদ) থেকে ওয়াজেদ পারভেজ, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মণ্ডলের ছেলে জালাল উদ্দিন মণ্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মণ্ডলের ছেলে আতাউর রহমান, জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুন নাহার সিখা এবং ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক বলে জানা গেছে।
জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হজরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী ,, কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম এবং গনিপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আমিনুর ইসলাম।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর-২০২৫। এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্তও হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন বলে জানা গেছে।এসব সার্বিক বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ২ আসনে মনোনয়নপত্র নিলেন ১৪ প্রার্থী

আপডেট সময় :