জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
উপকূলীয় অঞ্চল কৃষি নির্ভর এলাকা। জলবায়ু পরিবর্তনের এবং আধুনিক প্রযুক্তি সময়মত না পাওয়ায় কৃষি হুমকির মুখে। কৃষিতে যুবদের অংশগ্রহণ নিশ্চিতে কৃষি সম্প্রসারণ বিভাগ ও যুব-কৃষকদের সাথে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
পরিচালক (প্রোগ্রাম) শহিদুল ইসলামের সভাপতিত্বে বেসরকারী উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাথরঘাটা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, রিপন চন্দ্র কীত্তনীয়া, শ্যামল হাওলাদার, ফয়সাল আহমেদ, মো. জহিরুল ইসলাম সোহাগ। সংলাপটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান।
সংলাপে উপকূলে জলবায়ূ বান্ধব টেকসই কৃষি অনুশীলন করার জন্য নিদিষ্ট বাঁধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধান তৈরী, যুব-কৃষকদের সাথে কৃষি বিভাগের মধ্যে সংযোগ, জলবায়ূ বান্ধব টেকসই কৃষির উপর দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং প্রয়োজন ভিত্তিক কৃষিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য উপস্থিত যুবদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হয়।
এ সময় উপস্থিত কৃষক এবং যুব কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় পর্যায়ে কৃষিতে জলবায়ূ বান্ধব সংকট সমূহ ও যুব কৃষকদের ভুমিকা রয়েছে বলেও পরামর্শ দেন তারা।
উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ বলেন, যুব কৃষক ও কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা কৃষি অধিদপ্তর কৃষি বাস্তুবিদ্যার উপর পাথরঘাটা উপজেলায় ২টি এবং আমতলী উপজেলায় ২ ব্যাচ প্রশিক্ষণ প্রদান করা এবং ভবিষ্যৎ তাদের বীজ তহবিল সরবরাহ করবে। তরূণদের চাহিদাগুলোর কৃষি বিভাগ রয়েছে সব সময়।















