ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র চাঁদাবাজি ব্যবস্থা নিতে দায়সারা বক্তব্য Logo পরিবেশ মন্ত্রীর একান্ত সচিবের বাড়ির রাস্তার কাজে দূর্বত্তের বাধা Logo নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত Logo কক্সবাজারের সাঁড়াশি অভিযানে ৩৬ গ্রেফতার Logo নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo নোয়াখালীতে কুপিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ২ Logo শার্শায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার Logo দালাল চক্রের দখলে ফেনী সদর জেনারেল মডেল হাসপাতাল! Logo বিদ্যুৎমন্ত্রীর সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা

‘জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না’

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ৭৪ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামাতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র। জিয়াউর রহমান না থাকলে জামায়াতি ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতি ইসলাম রাজনীতি করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতেন না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।
তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোন পদ পাবে না।
অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির উপর। ধানের শীষে ভোট দিয়ে বিজয় হলে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী গতকাল সোমবার বিকালে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এ সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না’

আপডেট সময় :