ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

টোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী

 স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দীর্ঘ ৩৪ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে এই মনোনয়ন জমা দেন।
 গতকাল সোমবার ২৯  ডিসেম্বর সকাল ১১টার দিকে নাটোর জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক  ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের সামনে বক্তব্যে  অধ্যাপক ইউনুস আলী বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।”
তিনি অভিযোগ করে বলেন, “তবে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
“আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবেন বলে —এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর  দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী সাদেকুল ইসলাম, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল,সহ  জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বিন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টোর–২ আসনে দাড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন অধ্যাপক ইউনুস আলী

আপডেট সময় :