ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ডিমলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা কমতে না হতেই মাত্র তিন দিনের ব্যবধানে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
এতে এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ধর্ষিতা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নীলফামার আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ডিমলা থানায় দাখিলকৃত অভিযোগ অনুযায়ী, ওই গ্রামের আইয়ুব আলীর ৬ বছরের শিশুকন্যা প্রতিবেশী আকবর আলীর উঠানে খেলছিল। এ সময় আকবর আলীর ছেলে রুহুল আমিন (১৮) শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায় এবং মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসে, তখন রুহুল আমিন পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে রক্তাক্ত ও যখমী অবস্থায় উদ্ধার করে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুটির পিতা আইয়ুব আলী ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পরপর এই নৃশংস ঘটনার কারণে এলাকাবাসী দ্রুত অভিযুক্ত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় :