ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

দুর্বল ৫ ব্যাংক পেলো হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবল ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেলো দুর্বল ৫টি ব্যাংক। এখন পর্যন্ত ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য দিয়েছে ৬টি সবল ব্যাংক।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের দুর্বল ৫ ব্যাংককে তারল্য সরবরাহ করছে সবল ব্যাংকগুলো। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৬টি সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করেছে। দুর্বল এ ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আমানত প্লেসমেন্ট হিসেবে দুর্বল ব্যাংককে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার দেবে ভালো ব্যাংক। যদিও কোনো সবল ব্যাংককে টাকা ধার দিতে বাধ্য করা হবে না।

ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পাঁচ ব্যাংক। এগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি থাকার কারণে ঝুঁকিমুক্ত এ ধার দিতে আগ্রহ দেখাচ্ছে অন্তত ১৪টি ব্যাংক। এর মধ্যে সোনালী, ডাচ্-বাংলা, ব্র্যাক, সিটি ও শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্বল ৫ ব্যাংক পেলো হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা

আপডেট সময় :