দুর্বৃত্তের হাতে মোকলেছ নামে যুবক হত্যা
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে তারাইল গ্রামে মুন্সী বাড়ি মোড়ে গতকাল বুধবার সন্ধা ৬ টায় দিকে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোখলেছ (৪০) নামে যুবক হত্যা হয়েছে। পরিবার সুত্রে জানা গেছে বুধবার সন্ধার আগে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে সাকিব নামে এক যুবক ও মোখলেছ তারাইল বাজারে গিয়েছিলেন।সন্ধার পরবর্তী সময় ফেরার পথে ফুকরা মুন্সি বাড়ি মোড় এলাকায় কয়েকজন অজ্ঞতনামা দুর্বৃত্তরা হামলা করে ও কুপিয়ে ফেলেরেখে পালিয়ে যায়।এছাড়াও পরিবার আরো জানান মৃতের আপন ছোট ভাই সিফাত মোল্লা তারাইল বাজার থেকে বাড়ি ফিরতেছিলেন ঐ মোড়ে আসার পরে দেখেতে পায় মোটরসাইকেল পড়ে আছে ভাইয়ের।এ সময় মোখলেছকে রাস্তার পাশে বাগানে কোপানো অবস্থায় দেখতে পায়, তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়।এ ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি)মাহফুজুর রহমান।জানা যায় মোখলেছ মোল্লা ফুকরা ইউনিয়নের আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে।বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।














