নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ভেঙে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে আটক হয়েছেন জেলা কারাগারের কারারক্ষী শিহাদ হোসেন।
গতকাল সোমবার দুপুরে জেলা সদরের লতিবাবাদ মুকসেদপুর চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি শিহাদ হোসেন কারারক্ষী নং-১৪৪২৫। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ কর্মরত।
কারারক্ষী শিহাদ নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। তিনি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহে অপেক্ষমান মোটরসাইকেল আরোহীদের উপেক্ষা করে ক্ষমতার দাপটে মোটরসাইকেল নিয়ে মূল কাউন্টারে এগিয়ে আসেন । এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার মো. কামরুল হাসান মারুফ ফিলিং স্টেশনে জ্বালানি তেল ডিস্ট্রিবিউশন কার্যক্রম মনিটরিং করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি কারারক্ষী শিহাব আহমেদকে থামান এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না-পারায় নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ কারারক্ষীকে আটক করেন। আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে সোপর্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে এ বিষয়ে জানতে চেয়ে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার দিদারুল আলম-কে বারংবার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।


















