ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়ি গরু ও মালামাল জব্দ

কক্সবজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১০ লাখ ৭১ হাজার ৫৯০ টাকার বার্মিজ গরু ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলদল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি বার্মিজ গরু এবং বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গরু ও মালামালের আনুমানিক বাজারমূল্য ১০,৭১,৫৯০ টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইক্ষ্যংছড়ি গরু ও মালামাল জব্দ

আপডেট সময় :