ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির চোরাই তারসহ চোর আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির চুরি যাওয়া তারসহ এক চোরকে আটক করেছে পুলিশ।

নাটোরের বড়াইগ্রামে পল্লী বৈদ্যুতিক সমিতি ২ এর তার চুরির সময় মো. খলিল সরকার (৬২) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহ চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মার্চ) বেলা নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। তাতে বলা হয়, শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হাটিকুমরুল এলাকা থেকে চোরাই তারসহ মো. খলিল সরকারকে (৬২) গ্রেপ্তার করা হয়। সে বগুড়া জেলার গাবতলি থানার নশিপুর এলাকার মৃত আফজাল সরকারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে বড়াইগ্রাম পুলিশের টহল টিম উপজেলার বড়াইগ্রাম এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পূর্বে বৈদ্যুতিক লাইনের তার চুরি করা হচ্ছে। গোপন সূত্রের খবর পেয়ে, টহলটি ঘটনাস্থলে পৌছে হাতেনাতে মো. খলিল সরকারকে গ্রেপ্তার করে।

পুলিশ তার কাছ থেকে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ৭০ ফিট দীর্ঘ ক্যাবল, চুরির কাজে ব্যবহৃত ৪টি হ্যাকস ব্লেড, ১টি হ্যাক সব্লেড ফ্রেম, ৫টি লোহার রড এবং ১০০ গ্রাম সুতলি উদ্ধার করে।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির চোরাই তারসহ চোর আটক

আপডেট সময় :