ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নালিতাবাড়ীতে সাংবাদিকের ভূমি লিজ বিক্রি করেছে ভূমি দস্যু হাছান

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে দৈনিক যায়যায়দিন ও বাংলদেশ বুলেটিন পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম ও ওয়ারিশানগণের ৭ একর জমা-খারিজ কৃত ভূমি এক বছর মেয়াদে লীজ বিক্রি করে দিয়েছে হাছান উজ্জামান গং ভূমি দস্যুরা।
২১ ডিসেম্বর ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদ্রাসা চত্বরে সকাল সাড়ে এগারটার দিকে ভারপ্রাপ্ত সুপার হাছান উজ্জামান গ্রামের কতিপয় কূচক্রী দাঙ্গাবাজ লোকদের সহায়তায় গায়ের জোড়ে সাংবাদিক আমিনুল ইসলামের খারিজকৃত ভূমি লীজ বিক্রির এ ঘটনা ঘটেছে।
এব্যাপারে ২৭ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী আমিনুল ইসলাম।
অভিযোগে প্রকাশ সাংবাদিক আমিনুল ইসলামের পৈত্রিক ভূমি জাল জমা-খারিজ করে নিয়েছিলেন দক্ষিণ রানীগাঁও ছিরু মিয়া আজিমদ্দিন দাখিল মাদরাসার নামে। জাল জমা-খারিজ নম্বর ২০৯৫( Ix-I )২০১৪-১৫।
আমিনুল ইসলামের অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জাল জমা-খারিজটি বাতিল করেছেন ৪/৭/২০২৪ ইং তারিখে। জমা-খারিজ বাতিল করে পূর্ণাঙ্গ জমি মূল খতিয়ানে ফেরৎ নেয়ার আদেশ দিয়েছেন।
জমা-খারিজটি বাতিলের আদেশের পর দক্ষিণ রানীগাঁও ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদ্রাসার তৎকালীন সভাপতি মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে খারিজ বাতিলকৃত ভূমি এক বছর মেয়াদে লীজ বিক্রি করে উক্ত দাখিল মাদ্রাসার রেজুলেশন বহিতে রেজুলেশন মূলে অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখায় দাখিল মাদ্রাসার নামে ০২০০০০৫৫০০৩৮২ সাধারণ তহবিলে আমানত রাখা হয়েছে। রেজুলেশনে উল্লেখ রয়েছে দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ আমানতকৃত ৫৯০০০ (ঊনষাট হাজার) টাকা উত্তোলন করে কোন কাজে ব্যয় করতে পারবেনা।
এমতাবস্থায় ২০৯৫( Ix-I )২০১৪-১৫ নং নামজারি জমা-খারিজ বাতিলকৃত জমি লীজ বিক্রি করায় ভারপ্রাপ্ত সুপার হাছান উজ্জামান গংদের এহেন কার্যকলাপ অপরাধের সামীল।
জমা-খারিজ বাতিল হওয়ায় মূল খতিয়ানে ফেরৎ আসায় দলিল মূলে মালিক সাংবাদিক আমিনুল ইসলাম সহ ওয়ারিশানগণ।
জমা-খারিজ বাতিলের পর আমিনুল ইসলাম সহ ওয়ারিশানগণের নামে ৮৮ শতাংশ ভূমি জমা-খারিজ করা হয়েছে। বাকী ভূমি জমা-খারিজের জন্য প্রস্তুতি চলছে ।
দক্ষিণ রানীগাঁও ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদ্রাসার নামে দলিলাদি নেই বর্তমানে দখল না থাকা সত্ত্বেও খারিজ বাতিলকৃত এক বছর মেয়াদে ভূমি লীজ বিক্রি করে টাকা আত্নসাৎ এর উদ্দেশ্য ৭ একর ভূমি জোড়ামূলে বেদখল করার লক্ষে গায়ের জোড়ে এ লীজ বিক্রির ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে সাংবাদিকের ভূমি লিজ বিক্রি করেছে ভূমি দস্যু হাছান

আপডেট সময় :