সংবাদ শিরোনাম ::
নিজ দলের নারীকর্মীকে কু-প্রস্তাব, এনসিপি নেতাকে শোকজ
আব্দুল নূর বাবুল, হবিগঞ্জ
- আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
নৈতিক স্খলনের অভিযোগে যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।
এতে বলা হয়, আপনার (সারোয়ার তুষার) বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।
ওই নোটিশে আরও বলা হয়, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।















