ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে নাগরিক শোকসভা

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজসেবক ও নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আজিজুল হক বকশীকে স্মরণ করে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের বীর মুক্তিযোদ্ধা শহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আয়োজিত শোকসভায় আইনজীবী, লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান।
আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা নুর আলম চৌধুরী পারভেজের সঞ্চালনায় শোকসভায় তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ হাবিবুর রাছুল মামুন, অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ নান্টু, সুজন নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, চরজব্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহজাহান সাজু, রাজনৈতিক নেতা আ.ন.ম জাজের উদ্দিন, সাবেক ভিপি আবদুল আউয়াল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও গোলাম মহিউদ্দিন নসু, লেখক-গবেষক ফখরুল ইসলাম, ফারুক আল ফয়সাল, জাসদ নেতা এস. এম রহিম উল্লাহ, খায়রুল বাশার কেবি, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, নারী অধিকার কর্মী হাসিনা চৌধুরী এবং প্রয়াত আজিজুল হক বকশীর কন্যা ওছয়াতুন হাসনা বিনতে আজিজ হাসি।
বক্তারা বলেন, আজকের সুবিধাবাদী সমাজে আজিজুল হক বকশীর মতো নির্মোহ, নিবেদিতপ্রাণ রাজনীতিক, আইনজীবী ও সমাজকর্মীর বড়ই অভাব। তিনি আজীবন অধিকারহারা মানুষের পক্ষে রাজনীতি করেছেন, গরিব ও অসহায় মানুষের ন্যায়বিচারের জন্য আদালতে লড়েছেন এবং একটি আলোকিত সমাজ গঠনে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে নোয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে নাগরিক শোকসভা

আপডেট সময় :