সংবাদ শিরোনাম ::
পিরোজপুর জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
পিরোজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বায়িত্বে অবহেলার কারনে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, “ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও বলেন, “আগুনের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।” ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার পরে ঘটনাস্থলে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


















