পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
রংপুর পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন মন্ডল ভেন্ডাবাড়ি পুলিশের হাতে গ্রেফতার।
গত ২৬ শে ডিসেম্বর /২০২৫ইং, দুপুরে ভেন্ডাবাড়ি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বেও কয়েকবার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভেন্ডাবাড়ি পুলিশ সূত্রে জানা যায় -গ্রেফতারকৃত মনজুর হোসেন মন্ডল এর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের চারটি মামলা রয়েছে। এছাড়াও সম্প্রতি ভেন্ডাবাড়িতে একটি হত্যা মামলার আসামি তিনি। মোট পাঁচটি মামলার মধ্যে তিনটি হত্যা মামলা এবং দুটি বিএনপি’র অফিস ভাঙচুর মামলার আসামি। পুলিশ আরো জানায় -বর্তমানে ও মঞ্জুর হোসেন মন্ডল ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে সু সংঘটিত করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের চোরা গুপ্তা হামলা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য গোপন মিশন চালাতে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে তৎপরতা চালাচ্ছেন। ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন মন্ডলকে গ্রেফতার করা হয় এলাকার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে।














