পীরগঞ্জে জামায়াত প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মোঃ নুরুল আমিনের সঙ্গে পীরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা মোঃ নুরুল আমিন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মোঃ মেজবা উল হক।
মওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ—কয়লা ও লৌহ খনি উত্তোলনের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তিনি আরও বলেন, পীরগঞ্জের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় পীরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














