প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের পরিস্থিতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে মিডিয়া ক্যাম্পেইন
- আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের পরিস্থিতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে (ইলেকট্রনিক ও প্রিন্ট) মিডিয়ায় স¤প্রচার বিষয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় SDDB প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে নগরীর ভাটিকাশরস্থ কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক অফিস হল রুমে এ মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। যার লক্ষ্য হল ‘স¤প্রদায়ের কণ্ঠস্বর জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জীবন এবং চ্যালেঞ্জ সম্পর্কে অন্তর্ভুক্তিমূলক, অধিকার—ভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রচার করা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (রেজিঃ) মির্জা নিজুয়ারা।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মিসেস রোজিনা রংমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডেন মহিলা কলেজ, ঢাকা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন চেয়ারপারসন (অবসরপ্রাপ্ত) ড. আবু ইব্রাহিম মোঃ নূরুল হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিডিবি প্রকল্পের ফোকাল পার্সন বাধন চিরান।
অনুষ্ঠানে তারাকান্দা এবং দুগার্পুর উপজেলার উপকারভোগী প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।














