ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত Logo কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন Logo ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ Logo শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের Logo গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন Logo আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে দলিতদের মানববন্ধন Logo টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ Logo মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক Logo শিক্ষা, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় চরম ভোগান্তি

প্রধম ধাপে ৪ আগস্ট খুলছে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধম ধাপে আগামী ৪ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে।

এছাড়াও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, উপর্যুক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে ১৮ জুলাই এবং ২১ জুলাই দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। সহিংসতার মধ্যে নরসিংদী জেলা কারাগার ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে আট শতাধিক কারাবন্দি পালিয়ে যায়। এরমধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধম ধাপে ৪ আগস্ট খুলছে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো

আপডেট সময় :