প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কোম্পানীগঞ্জ
- আপডেট সময় : ২১২ বার পড়া হয়েছে
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার একাংশ) আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ও অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ উপজেলা।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারে উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ নোমান,বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর,উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল,সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম শামসুদ্দিন হায়দার,বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগর,সাবেক যুগ্ম আহবায়ক আজিজ আজমির প্রমূখ।
এর আগে দুপুরে উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহিলানোয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রৌশন আক্তার, সাবেক পৌর কাউন্সিলর জোসনা আক্তার, নাইমা ফেরদৌস ববিসহ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
প্রসঙ্গত; রাজধানীর মোহাম্মদপুর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩শ জনের বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধী হত্যা মামলা হয়। মোহাম্মদপুর থানার ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরের মামলা নং-৫৮(৯) ২৫’ তে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামকে ২৯৭নং আসামী করা হয়। ওই মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামী করে।














