ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইট ওয়াস বিব্রত ওয়াসিম

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইট ওয়াস বিব্রত ওয়াসিম। সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। আর এবার তো বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। দলের এমন অবস্থা দেখে বিব্রত পাকিস্তানের সাবেক অধিনায়ক সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম আকরাম।

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন ওয়াসিম আকরাম। সর্বকালের সেরা পেসারদের একজন ধরা হয় তাকে। পাকিস্তানের খারাপ সময়ে মাঝে মাঝেই তাকে সমালোচনা করতে দেখা যায়। এবার বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইটওয়াশের পর দলের কঠোর সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। তার পাশাপাশি এখনওই কঠোর সিদ্ধান্তও নিতে বলেছেন।

বার্তা সংস্থা এএফপি’কে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ওয়াসিম। তিনি বলেন, এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।

ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে জয় পায়নি পাকিস্তান। যেখানে ৪ ড্রয়ের বিপরীতে আছে ৬ হার। তার পাশাপাশি একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশের পরই ঘরের মাঠে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে জয়হীন পাকিস্তান। দলের এমন পারফর্মেন্স দেখে হতাশ হয়ে ওয়াসিম বলেছেন এর কোনো দ্রুত সমাধান নেই।

ওয়াসিম আকরাম বলেন, ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের কাছে পাকিস্তানের হোয়াইট ওয়াস বিব্রত ওয়াসিম

আপডেট সময় :