ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বাংলাদেশে নতুন ঋণ কর্মসূচি শুরু করার আগ্রহ আইএমএফ’র

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইর্য়কে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতিসহ ও অন্যান্য খাতের সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দেন ক্রিস্টালিনা।

মঙ্গলবার (সেপ্টেম্বর ২৪) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা জানান, বাংলাদেশকে ঋণ সহায়তা দিতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় একটি দল পাঠানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান এবং আগের স্বৈরাচারী শাসনের পতনের কথা সংক্ষেপে তুলে ধরলে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, বাংলাদেশ এখন এক ভিন্ন দেশ।

নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে তার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ড. ইউনূস।

আইএমএফের প্রধান নির্বাহী সংস্কার উদ্যোগে তার সমর্থন ব্যক্ত করে বলেন, ঋণদাতারা সরকারকে ফাস্ট-ট্র্যাক আর্থিক সহায়তা দেবে।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, তিনি বাংলাদেশে ‘দ্রুত’ একটি আইএমএফ দল পাঠিয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকায় রয়েছে। দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দেবে।

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, আইএমএফ বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণ দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে নতুন ঋণ কর্মসূচি শুরু করার আগ্রহ আইএমএফ’র

আপডেট সময় :