বারাংকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠন
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪৭নং বারাংকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ম্যানেজিং কমিটি (SMC) গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সদস্যদের উপস্থিতিতে ও ১২ সদস্যের স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে নাজমিন সুলতানা সভাপতি এবং লুৎফর মোল্লা সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠনের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও বৃদ্ধি করতে নতুন স্কুল ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”


















