ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত Logo কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন Logo ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ Logo শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের Logo গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন Logo আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে দলিতদের মানববন্ধন Logo টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ Logo মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক Logo শিক্ষা, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় চরম ভোগান্তি Logo ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে তেল বিক্রি, কমজীবি মানুষের ভোগান্তি

বিসিএসের প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান সমন্বয়ক সারজিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি দাবি জানিয়েছেন।

সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সে সকল কালপ্রিটদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক।

কিন্তু বাকি ১০ হাজারের অধিক শিক্ষার্থী; যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতা দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে; ওই কালপ্রিটদের জন্য তাদের সাথে এত বড় অন্যায় করা কখনোই যৌক্তিক সমাধান হতে পারে না। এ দূর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে।

সারজিস আলম ঐ পোস্টে আরও লেখেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়।

তাই পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন ক্রয়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। কিন্তু অন্য দশ হাজারের অধিক শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিএসের প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান সমন্বয়ক সারজিস

আপডেট সময় :