ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বুদ্ধমুর্তির স্নান দিয়ে পাহাড়ে বর্ষবরণ আয়োজনের সূচনা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ৪২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুদ্ধমুর্তির স্নান দিয়ে বানন্দরবানে বর্ষবরণ আয়োজনের সূচনা করা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে রোববার (১৪ এপ্রিল) ধর্মীয় ভাবগার্ম্বীর্যের মধ্য দিয়ে বুদ্ধমুর্তি স্নান অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়।

এদিন বিকেলে বুদ্ধমুর্তি স্নান শেষে বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষের অংশগ্রহনে কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর তীরে গিয়ে শেষ হয়।

এসময় বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিসহ বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষেরা এই শোভাযাত্রায় অংশ নেয়।

সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় এক ধর্মীয় দেশনা সভা। এতে বৌদ্ধ ধর্মানুসারীদের দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলে সমবেত প্রার্থনা করেন এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নববর্ষকে বরণ করে নেয়।

ধর্মীয় দেশনা শেষে বুদ্ধ মুর্তিকে পবিত্র চন্দন জল দিয়ে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন পূর্নার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুদ্ধমুর্তির স্নান দিয়ে পাহাড়ে বর্ষবরণ আয়োজনের সূচনা

আপডেট সময় :