ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ভারতে মাত্র ৭৯২ রুপি কেজি দরে ইলিশ রপ্তানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪২৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া

বাংলাদেশের বাজারে যখন কেজি ওজনের ইলিশ ১৬শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি হচ্ছে, তখন সেই ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে প্রতি কেজি মাত্র ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ টাকা এবং ইন্ডিয়ান ৭৯২ রুপি। অথচ এই ইলিশই ভারতের বাজাওে বিক্রি হবে ২০০০ থেকে ২২০০ রুপি কেজি দরে। গত বছরও একই দরে ইলিশ রপ্তানি করেছিলো পতিত হাসিনা সরকার।

হাজারো জল্পনা-কল্পনা শেষে জলের দরে ভারতে ইলিশ রপ্তানি করলো ঢাকা। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য মাত্র ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আর রুপিতে ৭৯২। বুধবার ভারতে প্রতি ডরারের মূল্য ছিলো ৭৯.২১ রুপি। এ বছর ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন দেশ ইউনূস সরকার। যদিও বলা হয়েছিলো পূজা উপলক্ষ্যে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে ঢাকা । কিন্তু চূড়ান্ত অনুমোদন মিলেছে, ২,৪২০ টনের।

প্রথম চালানে বৃহস্পতিবার বেনাপোল স্থল বন্দও দিয়ে ভারতে গেলো ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি)। মাছের মান পরীক্ষার পর এদিন বিকাল নাগাদ ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর বেনাপোল বন্দর দিয়ে ৪৯ জন রফতানিকারককে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রক। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এই অনুমতির মেয়াদ ১২ অক্টোবর পর্যন্ত।

পূজা উপলক্ষ্যে ২০১২ সাল থেকে কয়েক বছর পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে ভারতে বাংলাদেশের জাতীয় মাছটি রপ্তানি অনুমোদ মিলে। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রফতানিকারকরা ১০ মার্কিন ডলার মূল্যে প্রতিকেজি ইলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২০০ টাকা। এ পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান ১৮ মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছে। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে মাত্র ৭৯২ রুপি কেজি দরে ইলিশ রপ্তানি

আপডেট সময় :