ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ভালুকায় বাসচাপায় বৃদ্ধ নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম পাগলা থানার কান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী আকন্দের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল ১১টার দিকে সিরাজুল ইসলাম তার মেয়ে পপি আক্তারের বাড়িতে বেড়াতে আসছিলেন। তিনি উপজেলার মামারিশপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ভালুকা হাইওয়ে থানায় পাঠানো হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালুকায় বাসচাপায় বৃদ্ধ নিহত

আপডেট সময় :