ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মধ্যরাতে অভিযানে মিললো ২৫০ কেজি ইলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাটকা রক্ষায় ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। একই সময়ে ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী মাছ শিকার ও বাজারজাতের চেষ্টা করছে।

তবে, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। বুধবার মধ্যরাতে লক্ষ্মীপুরের কমলনগরের পাটওয়ারীর হাটের একটি মাছঘাটে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। অভিযানকালে ২৫০ কেজি ইলিশ মাছ ও প্রায় দুই টন বরফ জব্দ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে জব্দকৃত ইলিশ মাছগুলো এতিমখানা ও লক্ষ্মীপুর সমাজসেবা শিশু পল্লিতে দিয়ে দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামগতির বড়খেরী নৌ-পুলিশের সহায়তায় কমলনগরের মেঘনা নদীর তীরবর্তী মাছঘাটে অভিযান চালায় তারা। সেখান থেকে মাছ ও বরফ জব্দ করা হয়। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যরাতে অভিযানে মিললো ২৫০ কেজি ইলিশ

আপডেট সময় :