সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ
মহাসমাবেশ সফল করতে নড়িয়ায় ইউনিয়নে সেবা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফতেজঙ্গপুর ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার বাদ মাগরিব ইউনিয়নের শিরঙ্গল জোড়াব্রীজ মার কার্য এ মতবিনিময় সভা ও হালকায়ে জিকির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় আগামী- ৯ জানুয়ারী ২০২৬ তারিখ শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মহা- সমাবেশ সফল করতে ইউনিয়ন থেকে ২টি রিজার্ভ বাস যোগে গিযে যোগদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার নায়েবে ছদর ও শরীয়তপুর জেলা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল সালাম শিকারী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতেজঙ্গপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম ঢালী , বাংলাদেশ মুজাহিদ কমিটি নড়িয়া থানা শাখার নায়েবে ছদর আলহাজ্ব শামসুদ্দিন মোল্লা,
ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ট্রাক ও কাভার্ড ভ্যান বিষয়ক সম্পাদক শহিদুল দেওয়ান, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ নড়িয়া থানা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ মুজাহিদ কমিটি ফতেজঙ্গপুর ইউনিয়ন শাখার ছদর মাওলানা আব্দুল্লাহ আল মামুন,
ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফতেজঙ্গপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নাসির শিকদার
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতেজঙ্গপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
সভায় সম্মেলন বাস্তবায়নের জন্য ইউনিয়ন বাস্তবায়ন কমিটি করা হয়। কমিটিতে আহ্বায়- মাওলানা আব্দুল্লাহ আল মামুন সিরাজ, যুগ্ন আহবায়ক-আব্দুর রব হাওলাদার, যুগ্ন আহবায়-মুস্তাফিজুর রহমান, সদস্যসচিব মনির হোসেন মোল্লা
যুগ্ম সদস্য সচিব শহিদুল দেওয়ান, সদস্য আনোয়ার হোসেন খান, সদস্য-ওসমান গনি ঢালী, সদস্য-নাসির শিকদার সদস্য-রুবেল ঢাল।














