ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে সংসদে জোর দাবি

ইসলামপুর (জামালপুর) প্রতিদিন
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের অধিবেশনে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন প্রতিরোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। জাতীয় সংসদের অধিবেশনের দশম কার্যদিবসে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরার সময় তিনি এ দাবি জানান।
সংসদ সদস্য বলেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অব্যাহত ভাঙনের ফলে ইসলামপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। নদীভাঙনের কারণে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদরাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এর ফলে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এবং অনেকেই শেষ পর্যন্ত বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
সুলতান মাহমুদ বাবু বলেন, এটি ইসলামপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
তিনি সমস্যাটির দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে সংসদে জোর দাবি

আপডেট সময় :