ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

যৌতুকের দাবিতে স্ত্রী গায়ে গরম পানি  ঢেলে ঝলসানোর অভিযোগ 

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫৮ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূকে: ছবি সংগ্রহ 

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যৌতুকের দাবিতে স্ত্রী গায়ে গরম পানি ঢেলে শরীর ঝলসানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, গরম পানি ঢেলে ঝলসানোর পরও সাতদিন আটকে রাখার অভিযোগ আসছে  স্বামীর বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারি শহরের গেইটপাড় এলাকায় এ ঘটনা।
অভিযুক্ত আল আমিন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগী ১৮ বছর বয়সী গৃহবধূ জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার গৃহবধূর বড় বোন বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন। মামলায় আল আমিনের বাবা আশেক আলীকে গ্রেপ্তার হয়েছে। গৃহবধূ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন গৃহবধূ জানান, ১০ মাস আগে পারিবারিকভাবে আল আমিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও মোবাইলসহ স্বর্ণালংকার যৌতুক দেওয়া হয়েছে। গত তিন মাস আগে শহরের গেইটপাড় এলাকার ভাড়া বাসায় নিয়মিত থাকতে শুরু করেন তারা।
গৃহবধূল অভিযোগ বিয়ের ৪-৫ মাস পর আল আমিন ফের ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। মাঝে মধ্যেই তাকে মানসিকভাবে নির্যাতন করতেন। গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের পর চা তৈরির জন্য রাখা গরম পানি শরীরে ঢেলে দেয় আল আমিন। এতে তার পিঠের পেছনের অংশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর চিৎকার করলে তার মুখে ওড়না গুঁজে দেন আল আমিন।
টানা ৭ দিন হাত পা-বেঁধে তাকে বাড়িতে তালা দিয়ে রেখে কর্মস্থলে যায় আল আমিন এবং প্রতিদিন ফিরে এসে সামান্য ঔষধ শরীরে লাগিয়ে দিত। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শেখের ভিটা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আল আমিন। পরে সেখানে অপরিচিত একজনের মোবাইল ফোন নিয়ে তার বড় বোনকে ফোন দেন।
মামলার বাদী ও গৃহবধূর বড় বোন বলেন, ছোট বোনের ফোন পেয়ে আমি হাসপাতালে গিয়ে তাকে উদ্ধার করি। এসময় হাসপাতাল থেকে পালিয়ে  আল আমিন। সোমবার বোনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি এবং  মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে স্ত্রী গায়ে গরম পানি  ঢেলে ঝলসানোর অভিযোগ 

আপডেট সময় :