ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত Logo কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন Logo ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ Logo শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের Logo গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন Logo আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে দলিতদের মানববন্ধন Logo টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ Logo মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক Logo শিক্ষা, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় চরম ভোগান্তি

রংপুরে পুলিশের গুলিতে নিহত সাঈদের পরিবার পেল সাড়ে ৭ লাখ টাকা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৬৯ বার পড়া হয়েছে

নিহত আবু সাঈদ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত সেই আবু সাঈদের পরিবার পেল ৭ লাখ টাকা। শুক্রবার (২৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে গিয়ে তার মা-বাবার হাতে সাড়ে ৭ লাখ টাকার একটি চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর শরিফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, আবু সাঈদের পরিবারের জন্য প্রক্টরের কাছে সাড়ে সাত লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নিয়ে আবু সাঈদের বাড়ি গিয়ে চেকটি দিয়ে এসেছেন। পরিবারটিকে ভবিষ্যতেও সব ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে।

গত ১৬ জুলাই রংপুরে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি কোটা সংস্কার আন্দোলনে রংপুরের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী

তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপাড়া গ্রামে। ৯ ভাইবোনের মধ্যে সাঈদ ছিলেন খুবই মেধাবী। স্থানীয় খালাসপীর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করার পর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে পাস করেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফল করে তার পছন্দের ইংরেজি বিষয়ে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে পুলিশের গুলিতে নিহত সাঈদের পরিবার পেল সাড়ে ৭ লাখ টাকা

আপডেট সময় :