সংবাদ শিরোনাম ::
রামগঞ্জ গৃহ নির্মানের আর্থিক অনুদান প্রদান
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ২১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও পপুলার ফাউন্ডেশনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে, সমাজের সুবিধা বঞ্চিত গরীব ও অসহায় মানুষদের আশ্রয় প্রদানের লক্ষ্যে পপুলার ফাউন্ডেশন গৃহ নির্মাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখে পপুলার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পপুলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন সাহেবের কাছ থেকে পপুলার সঞ্চয়ের সিনিয়র অফিসার ফয়েজ আহম্মেদ অপু ও কিশোর চক্রবর্ত্তী উপজেলার কাঞ্চনপুর ইউপির পূর্ব বিঘা হোনার বাড়ীর নাছিমা বেগমের নিকট উক্ত আর্থিক অনুদান প্রদান করেন।














