ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায়শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে

Yaw:277.1353,Pitch:-11.263066509736074,Roll:-0.5997241953863295

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে গভীর শ্রদ্ধা, রাষ্ট্রীয় ও পূর্ণ মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
শনিবার ঠাকুরগাঁওয়ে তাঁর শহরস্থ সরকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ১ম জানাজার নামাজ প্রাক্কালে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর কফিন জানাজা স্থলে জাতীয় পতাকায় আবৃত করা হয়। সেখানে প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করেন।
বিউগলের করুণ সুরে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। এরপর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের জানাজা নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সরকার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান বলেন, মরহুম আব্দুর রউফ ভালো মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
পরিবারের পক্ষ থেকে অনুমতি পেলে তিনি মরহুমের জানাজার নামাজ আদায় করেন।
জানাজা শেষে তার বড় ছেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত প্রিন্স জানান,দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ভেলাজানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পূর্ণ মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি। মরহুম আব্দুর রউফ মৃত্যুকালে ২ সন্তান,স্ত্রী,পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রীয় মর্যাদায়শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ

আপডেট সময় :