ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন। গতকাল বুধবার বিকেলে তিনি প্রথমে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে ঈশ্বরদী থানায় গিয়ে সার্বিক কার্যক্রম তদারকি করেন,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
‎‎এ সময় অতিরিক্ত আইজিপিকে স্বাগত জানান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
‎‎বিকেল ৩টার সময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় যায়।
‎সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন, পরে বিকেলে তিনি ঈশ্বরদী থানায় যান। থানার বিভিন্ন দপ্তর রেকর্ড সংরক্ষণ সেবার মান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধবভাবে কাজ করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ,ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমানস,রূপপুর ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি

আপডেট সময় :