ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

রেলকে পরিবারের মত ভালোবেসে সাজানোর তাগিদ দিলেন মন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৮৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেলকে পরিবারের মত ভালোবেসে সাজানোর তাগিদ দিলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। রোববার (১৮ ফেব্রুয়ারি) ঈশ্বরদী লোকসেড পরিদর্শন ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় পরিদর্শনে এসে একথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে হলো একটি পরিবার, এখানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণ একই পরিবারের সদস্য। নিজে দায়িত্বশীল হয়ে পরিবারের মত ভালোবেসে রেলকেও সুন্দরভাবে সাজাতে হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সভা কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে এমন আহ্বান জানান রেলপথ মন্ত্রী।

জিল্লুল হাকিম বলেন, প্রাইভেট অরগানাইজেশনগুলো ভালো কাজ করে বিধায় তাদের কখনো লোকসান হয় না। রেলেকে নিজের মনে করে আন্তরিকভাবে কাজ করলে, রেল একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। অন্যেরা যদি পারে, আমরা কেন রেলের পরিবর্তন করতে পারবো না?

রেলপথ মন্ত্রণালয় জানায়, মানুষ ট্রেনে যাওয়ার সুযোগ পেলে অন্য কোন পরিবহন ব্যবহার করতে চায় না। আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেলের আয় বৃদ্ধি করতে পারি। রেলের সমস্যা সমাধান এবং আয় বৃদ্ধি হলে কর্মকর্তা কর্মচারীদের জীবনমানের পরিবর্তন হবে।

তার জন্য যাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে পরিচ্ছন্নভাবে ট্রেনে যাতায়াত করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

ঈশ্বরদী লোকসেড পরিদর্শন কালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বিএনপি আমলে ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনঃজীবিত করেছেন এবং চেষ্টা করছেন রেলকে সুন্দরভাবে সাজাতে। তার নির্দেশনা অনুযায়ী রেলকে সাজানোর জন্য আমরা কাজ করছি।

শ্রমিক সংকট নিরসনে নতুন লোকবল নিয়োগ করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্ণিমানে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশী হবে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেলকে পরিবারের মত ভালোবেসে সাজানোর তাগিদ দিলেন মন্ত্রী

আপডেট সময় :