ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ’কে নৌপরিবহন মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামকে নৌপরিবহন মন্ত্রী হিসবে দেখতে চায় শরীয়তপুর জেলাবাসী। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর সদর ১ আসন থেকে প্রথমবারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাঈদ আহমেদ আসলাম।
বিএনপির দুঃসময়ে তিনি বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে
জেলাব্যাপী সুনাম অর্জন করে তারেক রহমানের আস্থা অর্জন করেছেন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা জানান, আগামী মন্ত্রীসভায় আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুডবুকে সাঈদ আহমেদ আসলামের নাম রয়েছে। এজন্য তিনি মন্ত্রীত্ব পেতে পারেন।

শরীয়তপুর জেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মুখে আলোচনা হচ্ছে এবার জেলা থেকে কে পেতে পারেন মন্ত্রিত্ব। তৃণমূল নেতাকর্মীদের দাবি, ক্লিন ইমেজে এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে শরীয়তপুর জেলাব্যাপী পরিচিত সাঈদ আহমেদ আসলাম। তিনি গত ১৭ বছরে বিএনপি ও অসহায় মানুষের পাশে ছিলেন। এজন্য দলের চেয়ারম্যান তারেক রহমান আস্থা রেখেছেন তার উপর। অবহেলিত শরীয়তপুর জেলার উন্নয়নের জন্য তাকে নৌপরিবহন পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়ার দাবী করছেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

তারা মনে করেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন একজন দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব। সাঈদ আহমেদ আসলাম যদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ পান, তবে সেখানে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।

দীর্ঘ বছর ধরে ‘বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন’-এ (বা সংশ্লিষ্ট সংগঠন) দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এই খাতের রন্ধ্রে রন্ধ্রে থাকা সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন।

তিনি ২০০৪ সাল থেকে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি এখন প্রেসিডেন্ট’র হিসেবে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ বীমা কোম্পানি’র প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর মতো একজন অভিজ্ঞ ও দূরদর্শী মানুষ এই মন্ত্রণালয়ের হাল ধরলে বাংলাদেশের নৌ-সেক্টর আধুনিক ও বিশ্বমানের হয়ে উঠবে বলে দাবি তাদের।

শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সাঈদ আহমেদ আসলাম গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। এ অঞ্চল উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো আর নৌ মন্ত্রণালয়ের সম্পর্কে তার ভাল ধারনা আছে। এ কারনে আমরা তাকে নৌপরিবহন মন্ত্রী হিসেবে দেখতে চাই।

শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, কৃষিসমৃদ্ধ শরীয়তপুরবাসীর প্রাণের দাবি দেশব্যাপী তথা শরীয়তপুর জেলার উন্নয়নের স্বার্থে সাঈদ আহমেদ আসলামকে এবার নৌপরিবহন মন্ত্রী করা হোক। তিনি মন্ত্রী থাকলে বাংলাদেশের যে কোন জেলা থেকে শরীয়তপুর বেশি উন্নয়ন হবে। গত সতেরো বছরে যে পরিমান উন্নয়নের কাজ করা কথা ছিলো সেটা আওয়ামিলীগ সরকার করেনি। তাই সাঈদ আহমেদ আসলামে মন্ত্রী দিলে এলাকার অনেক উন্নয়ন হবে।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর বলেন, শরীয়তপুরে উন্নয়নের জন্য সাঈদ আহমেদ আসলামের মত একজন দক্ষ লোককে মন্ত্রী দেওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ’কে নৌপরিবহন মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

আপডেট সময় :