‘কোন সংবর্ধনা নয় কোন ফুল নয় প্রধান অতিথিও হতে চাই না’
- আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন। তার ভেরিফাইড ফেইসবুক পেজে নির্দেশনায় বলেন কোন দলীয় নেতাকর্মী সংগঠন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কোন সংবর্ধনার আয়োজন ফুলের তোড়া প্রদান করতে পারবেন না। কোন অনুষ্ঠানে প্রধান অতিথি করার প্রয়োজন নেই। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাজ যত দ্রুত সম্ভব ক্লাস রুমে ফেরত যাওয়া এবং শিক্ষার পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠানে একজন বড় শিক্ষাবিদকে খুঁজে আনবেন। আমার থেকে পদে কোন ব্যক্তির পর আমার নাম থাকলে কোন অসুবিধা নেই। ছাত্রদের অনুপ্রেরণার জায়গায় থাকতে চাই। প্রধান শিক্ষকদের জবাবদিহিতার জায়গায় থাকতে হবে। এমনকি কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের সভাপতিও করা হবে না। লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি নির্বাচিত হয়ে বিভিন্ন হাটবাজর ঘুরে প্রান্তিক ও ভ্রাম্যমান বিক্রেতাদের সাথে কথা বলে মাত্রাতিরিক্তি খাজনা আদায়ের ব্যাপারে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার নির্ধারিত খাজনা ছাড়া কেউ অতিরিক্ত টাকা দিবেন না। অতিরিক্ত খাজনা উঠালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলার বিভিন্ন হাট বাজার ইজারা ডাকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের যে কোন পর্যায়ের পদধারী নেতা অংশগ্রহণ করলে জানা মাত্র বহিষ্কার করা হবে। সনাতন রাজনীতি বাদ দিতে হবে। আগামী প্রজন্মের আলোকিত রাজনীতির দীক্ষা নিতে হবে। আমি দুর্নীতি মুক্ত নতুন ঈশ্বরগঞ্জ গড়তে চাই।














