ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

শ্রীলঙ্কায় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচেও ১০৪ রানের বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার।

আগের দুই ম্যাচের দুটিতেই হেরেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে অবশ্য সিরিজ বাঁচানোর সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। জয়ের জন্য লক্ষটাও খুব একটা বড় ছিল না। তবে ব্যাটিং ব্যর্থতায় ৯৭ রানের লক্ষ্যটাও পেরোতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে তাদের ইনিংস। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কায় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের

আপডেট সময় :