ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সমিতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর এক বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১৫ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ৪ এপ্রিল ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় অভিযান চালায় টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আনা বিপুল পরিমাণ ইয়াবা শহরের সমিতিপাড়ায় একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে।
পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সমিতিপাড়া এলাকার বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নবাব মিয়া পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটি তল্লাশি করে রান্নাঘরের একটি কোণ থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ৩০০টি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক ওজন প্রায় সাড়ে ৫ কেজি।
র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক নবাব মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমিতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা উদ্ধার

আপডেট সময় :