সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের নাম পরিবর্তন
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ,সিলেটের অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ এশা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবোর্ড সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় অভিষেক সভা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর উপদেষ্টা মুফতি খায়রুল আমিন মাহমুদী, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম চৌধুরী ও গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিয মাওলানা আবুল হারিছ, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছফির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আলিমুদ্দীন, প্রচার সম্পাদক হাফিয কয়েছ আহমদ, সহ মক্তব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, নির্বাহী সদস্য মাহবুব হুসাইন জাকির, হাফিয ফয়সল আহমদ, হাফিয মাওলানা রশীদ আহমদ, মাওলানা তোফায়েল আহমদ সিদ্দিকী, মুফতি আফজল হুসাইন, মাওলানা আনছার আহমদ প্রমুখ।
সভায় নতুন কমিটির পরবর্তী সভা আগামী ৬ মে বুধবার বাদ এশা অস্থায়ী কার্যালয়ে নির্ধারণ করা হয়। বোর্ডের বর্তমান নাম পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘ আলোচনা শেষে ”সাবাহি মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ” চুড়ান্ত প্রস্তাব গৃহীত হয়। ২০২৬ সালের কেন্দ্রীয় মক্তব পরীক্ষার কেন্দ্র ভিত্তিক পুরস্কার বিতরণের জন্য ১ নং কেন্দ্র বায়তুল আমান নিশ্চিন্ত এর তারিখ আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। মাসিক ফি আদায় করা, মক্তব কার্যক্রম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বৎসরে দুটি পরীক্ষা গ্রহণ করা, ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে ৩ভাগে বিভক্ত করে (১,২৩ ও ৪,৫,৬ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড নিয়ে) ৩টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়।


















