ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সিলেট-৬ মনোনয়ন ঘূর্ণিঝড়ে ফয়সল আহমদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বে ঘোষিত প্রার্থী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিবর্তে নতুন করে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে ফয়সল আহমদ চৌধুরীকে সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। সম্প্রতি এই মনোনয়নপত্র সংশ্লিষ্টদের কাছে পৌঁছালে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই পরিবর্তন আনা হয়েছে। মনোনয়ন পরিবর্তনের খবরে সিলেট-৬ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন প্রার্থীকে স্বাগত জানালেও, অনেকে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা করছেন।
নতুন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে প্রার্থী পরিবর্তনের পর সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট-৬ মনোনয়ন ঘূর্ণিঝড়ে ফয়সল আহমদ

আপডেট সময় :