সুবর্ণচরে খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ৯নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন জামে মসজিদে এ আয়োজন করা হয়।
সুবর্ণচর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এবং নতুন বাজার ইউনিট ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় দল-মত নির্বিশেষে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এসময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. গোলাম সারোয়ার, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য ও নতুন বাজার ইউনিট ক্লাবের সভাপতি ফেরদৌস মাঝি, চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের ২য় ইউনিটের সহ-সভাপতি মো. আজাদ উদ্দিন, ওয়ার্ড মৎস্যজীবী দলের ২য় ইউনিটের সভাপতি হক সাহেব মাঝি, নতুন বাজার ইউনিট ক্লাবের উপদেষ্টা নুরু মাঝি, ওয়ার্ড যুবদলের ২য় ইউনিটের সভাপতি ইউসুফ, নতুন বাজার ইউনিট ক্লাবের উপদেষ্টা সায়েদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো. জিল্লুর রহমান।














