ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সুবর্ণচরে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলার অভিযে‍াগ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খাসের হাট রাস্তার মাথার উত্তর অংশে মেইন রোডের পূর্ব পাশে জমি জবরদখলের সময় বাধা দিতে গেলে বাবা ও ছেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শেখ ফরিদ বাবুল সওদাগর বাদী হয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) বিকেলে চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শেখ ফরিদ বাবুলের বাড়ি সংলগ্ন খাসের হাট রাস্তার মাথার উত্তর অংশে মেইন রোডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সওদাগরের মালিকানাধীন জমিতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ঘর নির্মাণের সময় বাধা দিতে গেলে প্রতি পক্ষের আকবর হোসেন রাজু (৩০), তোহিদ হোসেন (২১), সৌরভ হোসেন (৪০) ও মো. রাসেলসহ (৩৪) কয়েকজন মিলে জমির মালিক বাবুল সওদাগর ও তার ছেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র তাজনিমূল হোসাইন বাবুর উপর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলায় বাবু গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
ভুক্তভোগী মো. শেখ ফরিদ গণমাধ্যমকে বলেন, “আমি প্রায় ৩৪ বছর ধরে জমিটি কিনে ভোগদখল করে আসছি। কিন্তু একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারা ঘটনারদিন সেখানে ঘর তুলতে চাইলে আমরা বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দেশের প্রচলিত আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
চর জব্বর থানার ওসি লুৎফর রহমান অভিযোগের বিষয়ে বলেন, অভিযোগটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলার অভিযে‍াগ

আপডেট সময় :