সুবর্ণচরে বিএনপির কোরআন খতম ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর আত্মার মাগফিরাত কামনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে জিয়ার বাজারস্থ উম্মে কুলসুম নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. গোলাম সারওয়ার। মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা মো. ফখরুল ইসলাম এম এম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. মহসিন রায়হান, চর মহিউদ্দিন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক চৌধুরী, চর জিয়া ও চর বাগ্যা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম,জামাল আহমেদ সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ওসমান গনি।













