ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়: কাদের

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৪২ বার পড়া হয়েছে

সংবাদ সংম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি কালচারটা হাঠাৎ করে বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়

পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিবহনে চাঁদাবাজি কবে নিয়ন্ত্রণে আসবে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনি কি বাংলাদেশকে আলাদা একটি স্বর্গরাজ্য ভাবেন নাকি?

শুক্রবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিবহনে চাঁদাবাজি প্রশ্নে কাদের বলেন, পরিবহনের চাঁদাবাজি সারা জনম চলে আসছে, এটা নতুন নয়। এই চাঁদাবাজিটা বন্ধ করার চেষ্টা চলছে।

চাঁদাবাজি বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে। একেবারে বন্ধ করা যাবে এই কথা আমি বলব না। চাঁদাবাজি কালচারটা হাঠাৎ করে বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়।

পরিবহনের চাঁদাবাজি বিশ্বের কোন দেশে আছে, এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, আশপাশের দেশগুলোতে আছে।

টানা দেড় দশক ধরে ক্ষমতায় থেকেও বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ব্যর্থ নাকি সিন্ডিকেটের হাতে জিম্মি এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থও না, জিম্মি ও না। দেশটা অনেকের চেয়ে ভালো চলছে।

বিশ্বের যে টালমাটাল অবস্থা, আমি বার বার আপনাদের বলতে চেয়েছি, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যেখানে আমরা আপনাদের খুব সুখেশান্তিতে রাখতে পারব। অন্যেরা ভালো নেই, আমরাও ভালো নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়: কাদের

আপডেট সময় :