ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

১২ বছর পর সালথায় ঘোড়ার দৌড়ে মুখর গ্রাম, হাজারো মানুষের ঢল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১২ বছর পর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত বিস্তৃত মাঠে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই গ্রামীণ আয়োজন দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শক আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপভোগ করেন এই প্রতিযোগিতা। দৌড়ে অংশ নেওয়া ঘোড়াগুলোর গতির সঙ্গে দর্শকদের উল্লাস মিলে সৃষ্টি করে এক প্রাণবন্ত পরিবেশ।
দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। অনেকেই জানান, এই প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ শফিকুল ইসলাম বাবু মাস্টার, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ বছর পর সালথায় ঘোড়ার দৌড়ে মুখর গ্রাম, হাজারো মানুষের ঢল

আপডেট সময় :