ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

এজলাসে বসে উচ্চ আদালতের বিচারকাজ পর্যবেক্ষণ ভারতের প্রধান বিচারপতির

আদালত প্রতিবেদক 
  • আপডেট সময় : ৫৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সুপ্রিম কোর্টের এজলাসে বসে বিচারকাজ পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার নাগাদ ভারতের সুপ্রিম কোর্টের অপর দুই বিচারপতিসহ বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে এজলাসে ওঠেন তিনি।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ভারতের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। প্রায় আধাঘণ্টার মতো এজলাসে বসে বিচারকাজ দেখেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
বিচারকাজ পর্যবেক্ষণের পর ভারতের প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করতে পারা অবশ্যই সম্মানের। এমন আদেশ ভারতের সুপ্রিম কোর্টে বসে আমাদেরও দিতে হয়।

ভারত ও বাংলাদেশের বিচারিক কার্যক্রম প্রায় একই বলে জানান যশবন্ত চন্দ্রচূড়। বাংলাদেশের আইনজীবী ও বিচারপতিদের ভারতের সুপ্রিমকোর্ট পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান ডি ওয়াই চন্দ্রচূড়।

গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আমন্ত্রণে বিচার বিভাগ সংক্রান্ত এক সেমিনারে অংশ নিতে ঢাকায় আসেন ভারতের প্রধান বিচারপতি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এজলাসে বসে উচ্চ আদালতের বিচারকাজ পর্যবেক্ষণ ভারতের প্রধান বিচারপতির

আপডেট সময় :