ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জলাবদ্ধতার শঙ্কায় রাজধানী Logo মিরপুরে ভুমিদস্যূর ট্রাষ্টির জমি দখল মার্কেট নির্মান দুই নারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে ২ কোটি টাকা Logo ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা Logo নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলেকে কারাদণ্ড Logo জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ Logo পুলিশ সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা Logo কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে ভাঙ্গা বটতলায় ময়লার ভাগাড় Logo বহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নাটোরে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo বহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ড. ইউনূস-আনোয়ার ইব্রাহিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানান অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যেসব কর্মী মালয়েশিয়ায় ঝামেলায় পড়েছেন, প্রথম দফায় ১৮ হাজার ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি।

আনোয়ার ইব্রাহিম বলেন, আমাদের দেশে আরও জনশক্তি প্রয়োজন। তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। এছাড়া সেমি কন্ডাক্টর, ডেটা সেন্টার, এআই, নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক, মানবিক, বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির বিষয়ে কথা বলেছি।

মালয়েশিয়ায় যেসব কর্মী আছেন তারা কাজ করবেন জানিয়ে তিনি বলেন, তারা আধুনিক দাস নয়। এ বিষয়ে আমরা পরিষ্কার ধারণা রাখি। তবে বিদেশি অনেক শ্রমিকদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ রয়েছে। তাদের বিষয়টা ভিন্ন।

এ দুটি বিষয়কে এক না করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ড. ইউনূস-আনোয়ার ইব্রাহিম

আপডেট সময় :