ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ডাবের শাঁস দিয়ে রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপচর্চায় প্রাকৃতিক উপাদান হিসেবে ডাবের শাঁস খুবই ভালো। কারণ এতে আছে, ভিটামিন এ, সি, প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলো ত্বক সতেজ রাখে এবং মুখে বলিরেখা পড়তে দেয় না। কীভাবে ডাবের শাঁস দিয়ে ত্বকের যত্ন নেবেন জেনে নিন।

রূপবিশেষজ্ঞরা ত্বকের যত্নে ডাবের শাঁস ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, সকালে বা রাতে ঘুমানোর আগে ডাবের শাঁস দিয়ে ত্বক ম্যাসাজ করলে ভালো ফল পাবেন।এজন্য প্রথমেই ডাবের শাঁসটি মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। ওই মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এভাবে সকালে এবং রাতে মুখের যত্ন নিতে পারেন। ভালো ফলাফল পাওয়ার জন্য ডাবের শাঁসের মিশ্রণটি মুখে ম্যাসাজ করার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে জমাট বাঁধবে। জমাট বাঁধা ডাবের শাঁস মুখে ম্যাসাজ করলে ফোলা ভাব দূর হবে এবং বেশ সতেজ দেখাবে।

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ডাবের শাঁস অত্যন্ত উপকারি। ভালো ফলাফল পেতে ডাবের শাঁস বাটা, বেসন, মুলতানি মাটি ও গোলাপজলের মিশ্রণ তৈরি করে মুখে লাগাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের সমস্যা দূর হবে। বলিরেখা দূর করার জন্যও ডাবের শাঁস ভালো। সেজন্য ডাবের শাঁস বেটে- ডাবের পানির সঙ্গে মিশিয়ে বরফের ট্রে-তে রেখে দিতে হবে। রোদ থেকে ফিরে সেই বরফ মুখে ঘষে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাবের শাঁস দিয়ে রূপচর্চা

আপডেট সময় :